রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

ফিলিস্তিনে হওয়া গণহত্যার প্রতিবাদে আমেরিকা-ইসরায়েলের পতাকা পদদলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
ফিলিস্তিনে হওয়া গণহত্যার প্রতিবাদে আমেরিকা-ইসরায়েলের পতাকা পদদলন

কুবি প্রতিনিধি:

ফিলিস্তিনে হওয়া গণহত্যা প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকের রাস্তায় লাগানো আমেরিকা ও ইসরায়েলের পতাকা পদদলিত করছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) আইসিটি বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী ইফতেখার ফাহিমের উদ্যোগে এই দুই দেশের পতাকা মূল ফটকের রাস্তায় লাগানো হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দুই রাস্তায় আমেরিকা ও ইসরায়েলের পতাকাগুলো লাগানো হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকতে এবং বের হওয়ার সময় আমেরিকা ও ইসরায়েলের পতাকা পা দিয়ে মাড়িয়ে যাচ্ছেন।

এর আগে গতকাল রাতে ইফতেখার ফাহিম বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গ্রুপগুলোতে ‘স্ট্যান্ড ফর প্যালেস্টাইন’ শীর্ষক একটি ব্যানার পোস্ট করে। যা মূল ফটকের এক কোনায় টাঙানো আছে। ব্যানারে লেখা আছে, ‘নো ইউএসএ, নো ইউকে, নো ইসরায়েল, নো ইন্ডিয়া’, ‘আর্মি টু আকসা’, ‘গাজা ক্রায়িং, হোয়াইর ইজ আওয়ার সালাউদ্দিন’, ‘ওয়ান উম্মাহ, ওয়ান বডি’ ‘সিক্সটি লাখ মুসলিম আর্মি স্টিল গাজা ইজ ক্রায়িং’

এ ব্যাপারে ইফতেখার ফাহিম বলেন, ‘আমেরিকার ফান্ডিংয়ে ইসরায়েল গণহত্যা চালিয়ে আসছে। আমরা সবসময় এর প্রতিবাদ জানিয়ে আসছি। ওরাই গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, আবার ওরাই বড় বড় গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে। এজন্য মুসলিম হিসেবে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি। আমেরিকান আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছি। তারা যেন এই গণহত্যার ফান্ডিং বন্ধ করে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর