শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


জবি করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২১:৫০

জবি: সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর বর্বর হামলায় চালায়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে।

এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘উহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ফিলিস্তিনের ওপর হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘যারা মানবাধিকারের বুলি আওড়ায়, তারা ফিলিস্তিনের ইস্যুতে নিশ্চুপ থাকে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সকল দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়।’

জবি শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ব যখন ঘুমানো বর্বর ইসরায়েল বাহিনী তখন নিরহ মানুষদের পাখির মতো হত্যা করছে। পশ্চিমা বিশ্ব সারাদিন শুধু মানবাধিকারের বুলি আওরায়। ফিলিস্তিনের মানুষের কথা উঠলেই চুপ হয়ে যায় তারা। ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মতো গর্জে উঠতে হবে।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল
গণহত্যা
গাঁজা
জবি
বিক্ষোভ মিছিল
যুদ্ধ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর