শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে শ্রমিক নেতা শহিদুল হত্যায় ব্যবহৃত ছুরিসহ ২জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৮ সময় দেখুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে শ্রমিক নেতা শহিদুল হত্যায় ব্যবহৃত ছুরিসহ ২জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরের ট্রাক শ্রমিক নেতা শহিদুল হত্যা মামলার ঘটনায় জড়িত দুই আসামিকে অল্প সময়ের ব্যবধানে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) কিচক বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি রক্তমাখাসহ তিনটি ছুরি উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন: উপজেলার কিচক ধোপাকুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে তারিকুল ইসলাম এবং নিহত শহিদুলের শ্যালক আমিরুল ইসলাম। আমিরুল বেলাই গ্রামের মৃত আছবালীর ছেলে বলে জানা গেছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, আসামী তারিকুল ও আমিরুল ইসলামকে শনিবার দুপুরে বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্য‌মে জেল হাজ‌তে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে নিজ কার্যালয়ে ট্রাক শ্রমিক নেতা শহিদুল ইসলাম (৫০) ছুরিকাঘাতে খুন হন। নিহত শহিদুল ইসলাম কিচক ইউনিয়নের বেলাই কেকার পাড়ার মৃত আফাছ উদ্দিন এর ছেলে। নিহত শহিদুল ইসলাম কিচক বন্দর আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৭টার দিকে কিচক বাজারে শ্রমিক সংগঠনের আধিপত্বের জেরে ছুরিকাঘাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯ টার দিকে তা‌কে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরে নিহত শহিদুলের ভাই আনিছুর রহমান কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ১১ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কিচক বাজার ও আশপাশে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্ঠা অব্যহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর