শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বড়লেখায় অবৈধভাবে টিলা কাটায় ইউপি সদস্যসহ দু’জনকে জরিমানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ সময় দেখুন
বড়লেখায় অবৈধভাবে টিলা কাটায় ইউপি সদস্যসহ দু’জনকে জরিমানা – Corporate Sangbad


আইন-আদালত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে সোনাই নদীর তীরবর্তী এলাকার একটি টিলা থেকে মাটি কেটে পরিবহনের দায়ে এক ইউপি সদস্যসহ দু’জনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিজবাহাদুরপুর ইউপি’র হলদিয়ারপার এলাকায় এই অভিযান চালানো হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউপির মেম্বার ট্রাক্টর মালিক জামাল উদ্দিন ও বড়লেখা উপজেলার খবিরা গ্রামের বাসিন্দা ট্রাক্টর মালিক শহিদ আহমেদ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।

আদালত সূত্রের বরাতে জানা গেছে, উপজেলার নিজবাহাদুরপুর ইউপি’র হলদিয়ারপার গ্রামের সোনাই নদীর তীরবর্তী একটি টিলা থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে-এমন খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় তিনি টিলা কাটার প্রমাণ পান এবং দুটি ট্রাক্টর জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রাক্টর মালিক ইউপি মেম্বার জামাল উদ্দিন ও শহিদ আহমেদ’কে ১ লাখ টাকা করে দু’জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জরিমানার বিষয়টি নিশ্চিত করে আজ (৭ ডিসেম্বর) বুধবার বিকেলে বলেন, পরিবেশ রক্ষায় ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর