শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র চড়ুইভাতি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ সময় দেখুন
‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র চড়ুইভাতি অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ এর বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে চড়ুইভাতিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল- আলামিন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হায়াৎ।

এ বিষয়ে বন্ধু কুবি’র সভাপতি ওসমান গনী বলেন, ‘সংগঠনের সদস্যদের কাজের উদ্যম বৃদ্ধি করতেই আজকে বন্ধু সংগঠনের এই মিলনমেলা। আমাদের সাবেক, বর্তমান সদস্যবৃন্দ, সংগঠনের উপদেষ্টা, নবীন সদস্যদের নিয়ে বিভিন্ন খেলাধুলা, আলোচনা সভা, দুপরের খাবার গ্রহণের মাধ্যমে আমরা আমাদের আয়োজনটি সফলভাবে শেষ করতে পেরেছি।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর