রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

বায়ু ও শব্দ দূষণমুক্ত শহর গড়তে যুবদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

বায়ু ও শব্দ দূষণমুক্ত একটি বাসযোগ্য শহর গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশ্ব শহর দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ডেইলি স্টারের এ. এস. মাহমুদ সেমিনার হলে “শহরে জলবায়ু ও স্থানীয় উদ্যোগের নেতৃত্বে তারুণ্য” শীর্ষক এক যুব সংলাপে প্রধান অতিথি হিসেবে পূর্ব রেকর্ডকৃত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 সংলাপটি যৌথভাবে আয়োজন করে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমাদের শহরগুলোতে বায়ু দূষণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জনজীবন বিপন্ন হয়ে উঠেছে। আমাদের যুব সমাজকে দূষণমুক্ত শহর গড়ার নেতৃত্ব দিতে হবে। তাদের হাত ধরেই আমরা দূষণমুক্ত ও স্বাস্থ্যসম্মত নগরী গড়তে সক্ষম হবো।”

তিনি আরও বলেন, “দূষণমুক্ত বাসযোগ্য শহরের জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং তরুণদের এই বিষয়টিতে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে পারিনি। ঢাকাসহ অন্যান্য শহরগুলোতে শিশুদের খেলার জায়গার অভাব, যা একটি বাসযোগ্য শহরের প্রধান শর্তগুলোর মধ্যে একটি। এই অবস্থার পরিবর্তনের দায় কারো একার নয়। আমাদের তরুণ তরুণীরা অবশ্যই পারবে আমাদের নগরীগুলোকে বাসযোগ্য করে তুলতে।”

রিজওয়ানা হাসান আরও বলেন, “আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকা একাধিকবার বসবাসের জন্য অযোগ্য শহরের তালিকায় স্থান পেয়েছে। দূষণের শীর্ষে থাকা ঢাকা শহরে বায়ু ও শব্দ দূষণের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দূষণের কারণে দেশে অনেক মৃত্যু ঘটছে এবং আমাদের গড় আয়ু ৫-৭ বছর কমে যাচ্ছে।”

সংলাপে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড. গোমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী এবং ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু প্রতিনিধি ফাতেমা ইসলাম তাজ। সংলাপটি সঞ্চালনা করেন যুব ফোরামের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

সংলাপে ইয়ুথনেট গ্লোবালের প্রধান নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, “আমাদের শহরের বায়ু, শব্দ, এবং সিসা দূষণের মাত্রা প্রতিদিন আমাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এটা শুধুমাত্র পরিবেশগত সংকট নয়, বরং জনস্বাস্থ্য ও জলবায়ু সংকটও।”

কপ২৯ সম্মেলনে বাংলাদেশের তরুণ প্রতিনিধিরা দূষণমুক্ত শহর ও জলবায়ু সুবিচারের দাবিতে তাদের অবস্থান জানাবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, “যুবদের নেতৃত্বেই আমরা এমন একটি শহর গড়তে চাই, যেখানে সবাই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। দূষণমুক্ত ও জলবায়ু সহনশীল ঢাকা শহরের স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রজন্মকে নেতৃত্বের স্থানে জায়গা দিতে হবে।”

ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, “তরুণদের উদ্যোগে আমরা দূষণমুক্ত শহরের স্বপ্ন দেখতে চাই। পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী যুবদের শহর পরিকল্পনায় অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “যুবদের নেতৃত্বে পরিকল্পনা এবং বাস্তবায়ন একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। দূষণমুক্ত শহরের জন্য তাঁদের মতামত এবং অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম বলেন, “পরিকল্পনা বাস্তবায়নে যুবদের অংশগ্রহণ জরুরি। বিকেন্দ্রীকরণ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। শহরের বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের উদ্যোগ একটি স্থায়ী সমাধান হতে পারে।”

অনুষ্ঠানে উপস্থিত তরুণরা শহরের বিভিন্ন পরিবেশগত সমস্যা ও দূষণ রোধে করণীয় বিষয়ে অতিথিদের প্রশ্ন করেন এবং অতিথিরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মঞ্জু মারিয়া পালমা বলেন, “আমাদের যুবরা ইতিমধ্যে পরিবেশ রক্ষায় কাজ করছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো দেখাচ্ছে। তাদের এই প্রচেষ্টা একদিন একটি দূষণমুক্ত নগরী গঠনে সহায়ক ভূমিকা রাখবে।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর