বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বিনিয়োগকারী তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগ করতে চাইলেও পারে না: বিএসইসির কমিশনার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ জুন, ২০২২
  • ২০২ সময় দেখুন
বিনিয়োগকারী তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগ করতে চাইলেও পারে না: বিএসইসির কমিশনার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে একজন বিনিয়োগকারী তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগ করতে চাইলেও পারে না। কারণ কিছু কোম্পানি এখনো কোম্পানির সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে না। ফলে কেউ বিশ্লেষণ করে বিনিয়োগ করতে চাইলেও তথ্যের অভাবে তা পারছে না বলে জানান পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

রোববার (৫ জুন) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ)’ নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, অনেক সময় একজন বিনিয়োগকারী তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগ করতে চাইলেও পারে না। কারণ অনেক কোম্পানি এখনো কোম্পানির সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে না। এ বিষয়টি সমাধানের জন্য গত ২ বছরে চিঠি দিয়েও সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, যদি একটি কোম্পানির নিরীক্ষিত হিসাব না পাওয়া যায়, তাহলে একজন বিনিয়োগকারী ওই কোম্পানির সম্পর্কে কিভাবে জানবেন। ওই কোম্পানির কি আছে, কি নাই এবং ব্যবসায়িক অবস্থা সম্পর্কে জানতে আর্থিক হিসাবের দরকার।

অন্যথায় একজন বিনিয়োগকারীর লোকসানের সম্ভাবনা থাকে। তাই আমরা সব কোম্পানিকে ওয়েবসাইটে আপডেট তথ্য প্রকাশের অনুরোধ করব। এ বিষয়ে আমরা কঠোর হয়ে কাউকে শাস্তি দিতে চাই না। তবে কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো আইনগত সক্ষমতা আমাদের আছে।

তিনি আরোও বলেন, দেশের পুঁজিবাজারে অদ্ভুত অদ্ভুত গুজব ছড়ায় এতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে যখন কেনার সময় তখন তারা বিক্রি করে এবং বিক্রির সময় কেনে।

বিএসইসির এই কমিশনার বলেন, আমাদের এই মার্কেটটা আসলে একটু ভিন্ন ধরনের। এখানে অনেক ধরনের উপাদান আছে, যা অন্যান্য বাজারে দেখা যায় না। আমাদের বাজারে দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ ফড়িয়া (ট্রেডার)। আরেকটি পক্ষ হচ্ছে বিনিয়োগকারী। তবে আমাদের দেশে যে পরিমাণ বিনিয়োগকারী থাকা উচিত, তা নেই।

শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, একটি বাজারে ট্রেডার এবং বিনিয়োগকারী থাকবেই। তবে আমাদের এখনো চেষ্টা করতে হচ্ছে ট্রেডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে বিনিয়োগকারী বাড়ানোর। তবে পুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস করা উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর