রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার শিশুদের মাতৃদুগ্ধ নিশ্চিতে সারাবছর সচেতনতা কার্যক্রমের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ধর্মের আড়ালে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সাকি কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে চোখ ধাঁধানো সাজে প্রিয়াঙ্কা-নিক, দেখুন– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে চোখ ধাঁধানো সাজে প্রিয়াঙ্কা-নিক, দেখুন– News18 Bangla


#মুম্বই: এককথায় ‘অসাধারণ’। বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২১ (Billboard Music Awards 2021)-এর মঞ্চে চোখ ধাঁধানো সাজে দেখা দিলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত দিলেন তাঁর স্বামী, আমেরিকার জনপ্রিয় পপ তারকা নিক জোনাস (Nick Jonas)। রবিবার মাইক্রোসফট থিয়েটারের রেড কার্পেটে দুই তারকা দম্পতির গ্ল্যামারের ছটায় মুগ্ধ নেটদুনিয়া। মুহূর্তে ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কা-নিকের পোশাক।

প্রিয়াঙ্কা পরেছিলেন ‘ডলস অ্যান্ড গাবানা’-র ২০০৭-এর কালেকশনের লম্বা শিমারি ড্রেস। তাঁর পোশাক ডিজাইন করেছেন ফেন্ডি। সোনালি রঙের থাই-হাই স্লিট গাউনে ফের একবার নজর কেড়েছেন অভিনেত্রী। সঙ্গে বাড়তি গুরুত্ব পেয়েছে প্রিয়াঙ্কার আইকনিক ‘ডলস অ্যান্ড গাবানা’ কোচারের বেল্ট। এমন ড্রেস এর আগে পরতে দেখা গিয়েছে নাওমি ক্যাম্পবেল ও বেয়ন্সেকে।

প্রিয়াঙ্কা তাঁর সাজে যুক্ত করেছিলেন বুলগেরির গয়না। যেন তিনি ‘বস লেডি’। সঙ্গে স্বামী নিক জোনাসের পরনে সবুজ কোট-প্যান্ট। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। রেড কার্পেটে নিক জোনাসের সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর দুই ভাই কেভিন ও জো। অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে জোনাস ব্রাদার্স পারফর্ম করেছেন ‘লিভ বিফোর ইউ লভ মি’-গানে। এটি তাঁদের নতুন গান। গত বছর এই অ্যাওয়ার্ডে তিনটি পুরস্কার পেয়েছিল জোনাস ব্রাদার্স। প্রিয়াঙ্কা তাতে লিখেছিলেন, ‘খুবই গর্বিত তোমাদের জন্য’।

এবারের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে ডিজে খালেদ, মিগোস এবং বিটিএস-রা অনুষ্ঠান করেছেন।

Published by:Raima Chakraborty

First published:





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom