বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

বৃহস্পতিবার থেকে অফিস, যন্ত্রচালিত সব যানবাহন বন্ধ থাকবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৯০ সময় দেখুন
বৃহস্পতিবার থেকে অফিস, যন্ত্রচালিত সব যানবাহন বন্ধ থাকবে


 

ইউনাইটেড নিউজডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সাত দিনের কঠোর বিধিনিষেধের এই সময়ে জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধিনিষেধ বাস্তবায়নে এবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাল থেকে সাত দিনের জন্য সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। গণপরিবহনসহ যন্ত্রচালিত সব যানবাহন বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের কৌশল নিয়ে সভা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর