রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

বেক্সিমকোর সুকুক বন্ড ইস্যুর প্রস্তাবে বিএসইসির প্রাথমিক সম্মতি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪০৩ সময় দেখুন
বেক্সিমকোর সুকুক বন্ড ইস্যুর প্রস্তাবে বিএসইসির প্রাথমিক সম্মতি – Corporate Sangbad


শেয়ার বাজার


প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) এর প্রস্তাবিত সুকুক বন্ড বা ইসলামী শরীয়াহসম্মত বন্ড ইস্যুতে অভিপ্রায়পত্র (Letter of Intent ) তথা প্রাথমিক সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২৩ জুন) বিএসইসির ৭৭৯ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএসইসির নির্বাহি পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেক্সিমকো লিমিটেডকে লেটার অফ ইনটেন্ট পাওয়ার ৫ কার্য দিবসের মধ্যে সুকুক এর প্রস্তাবিত ট্রাস্ট্রির নিবন্ধন সনদ এবং কমিশন কর্তৃক অনুমোদিত ট্রাস্ট ডিডসহ চুড়ান্ত সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট জমা দেয়া স্বাপেক্ষে সম্মতিপত্র ইস্যু করা হবে।

প্রস্তাবিত গ্রিন সুকুকটি ২২.৫০ বিলিয়ন প্রাইভেট প্লেসমেন্ট (৭.৫০ বিলিয়ন বিদ্যমান শেয়ার হোল্ডারদের নিকট হতে এবং ১৫ বিলিয়ন বিদ্যমান শেয়ার হোল্ডার ব্যতীত অন্যান্য বিনিয়োগকারীদের নিকট হতে) সুকুক ইস্যুর মাধ্যমে অর্থ উত্তলন করে বেক্সিমকো লিমিটেডের টেক্সটাইল ইউনিটের কার্যক্রম বর্ধীতকরণ এবং বেক্সিমকো দুটি সরকার অনুমোদিত সাবসিডিয়ারি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের (তিস্তা সোলার লিমিটেড এবং করতোয়া সোলার লিমিটেড) বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ উন্নয়ন এবং সংরক্ষণ নিশ্চিত করবে।

এই সুকুকের প্রতি ইউনিটে অভিহিত মূল্য ১০০ টাকা। সুকুকটির নূন্যতম সাবস্কিপশন ৫ হাজার টাকা, নূন্যতম লট ৫০টি। সুকুকটির সর্বনিন্ম প্রিয়ডিক ডিস্ট্রিবিউশন রেট ৯ শতাংশ।

সুকুকটির ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ইস্যু ম্যানেজার হিসেবে যথাক্রমে সিটি ব্যংক ক্যাপিটাল রিসোর্সেস ও অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট কাজ করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর