শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ সময় দেখুন
বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত


রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্তের কর্মকর্তারা হলেন-জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অফিসার ড. মো. রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় গ্রন্থাগারের উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান, সহসভাপতি ও সংস্থাপন শাখা-২-এর অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. জিয়াউল হক এবং সহসম্পাদক ও সংস্থাপন শাখা-১-এর ডেপুটি রেজিস্ট্রার তারিকুল ইসলাম।

জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর কার্যালয়ে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনা চলছিল। এ সময় ডেপুটি রেজিস্ট্রার মো. রফিক ইসলাম বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তাকে কথা বলতে নিষেধ করা হলে কর্মকর্তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী, বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে অতিরিক্ত রেজিস্ট্রার ড. জিয়াউল হক রফিক ইসলামকে ঘুসি মারেন এবং রিসার্চ অফিসার ড. রোকনুজ্জামান ফুলের টব দিয়ে আঘাত করেন। এ সময় তারিকুল ইসলাম ও মামদুদুর রহমানসহ কয়েকজন মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। আহত রফিক ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পরদিন ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তদন্ত শেষে ২৫ নভেম্বর প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে ২৬ নভেম্বর সিন্ডিকেট সভায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, বরখাস্ত চার কর্মকর্তাই বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের শীর্ষ পদে রয়েছেন। ফোরামের ২০২৬-২৭ মেয়াদের কমিটিতে ড. রোকনুজ্জামান সভাপতি, মামদুদুর রহমান সাধারণ সম্পাদক, ড. জিয়াউল হক সহসভাপতি এবং তারিকুল ইসলাম সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত পরবর্তী তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে পুনর্বিবেচনা করা হতে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর