বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন সময় বাড়ছে আরও এক ঘণ্টা 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ মে, ২০২১
  • ২৮০ সময় দেখুন
ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন সময় বাড়ছে আরও এক ঘণ্টা 


দেশে চলমান লকডাউনে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেনের সময় বাড়ানো হয়েছে আরও এক ঘন্টা।এখন থেকে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে, ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর শেয়ারবাজারে সকাল ১০টায় লেনদেন শুরু হবে, শেষ হবে দুপুর দেড়টায়। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হলো। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ানোর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

গত মার্চের শুরুতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সরকারের নির্দেশনা পেয়ে ব্যাংক লেনদেনের সময় কমিয়ে এনেছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংক লেনদেন সময় কমানোর কারণে শেয়ারবাজারের দিনের লেনদেন দুই ঘণ্টায় নামিয়ে আনা হয়েছিল।

এর পর বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার নিয়ে ব্যাংক লেনদেন সময় দুপুর ১টা পর্যন্ত বৃদ্ধির পর গত ১৪ এপ্রিল থেকে শেয়ারবাজারের লেনদেন সময় বাড়িয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উন্নীত করা হয়েছিল।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom