বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ব্র্যাক ব্যাংক-এর ১৫% লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২০৩ সময় দেখুন
ব্র্যাক ব্যাংক-এর ১৫% লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর শেয়ার হোল্ডারগণ ২০২১ সালের জন্য ১৫% লভ্যাংশ অনুমোদন করেছেন। এর মধ্যে আছে ৭.৫০% নগদ ও ৭.৫০% স্টকলভ্যাংশ।

২৮ এপ্রিল ২০২২ ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত কোম্পানির ২৩ তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিশাল সংখ্যক শেয়ারহোল্ডার এ সভায় অংশগ্রহণ করেন।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে ।

ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ. মনসুরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ – আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ড. জাহিদ হোসেন, মেহেরিয়ার এম হাসান, শামেরান আবেদ, ড. মোস্তাফা কে. মুজেরী, ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং সালেক আহমেদ আবুল মাসরুর।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি এম মাহবুবুর রহমান, এফসিএস সভাটি পরিচালনা করেন।

সভায় শেয়ার হোল্ডারদের জানানো হয় যে, ব্র্যাক ব্যাংক ২০২১ সালে এককভাবে ৫৫৫ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা ২০২০ সালের তুলনায় ২২% বেশি। সামষ্টিক ভাবে কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৪৬৫ কোটি টাকায়, যা পূর্ববতী বছরের তুলনায় ১৫% বেশি।

সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ. মনসুর দীর্ঘ মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংক যে আর্থিক ফলাফল অর্জন করেছে তা উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টা, গ্রাহক ও শেয়ার হোল্ডারদের আস্থা, ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণেই ব্যাংক প্রবৃদ্ধির ধারায় ফিরতে পেরেছে। সংকটময় সময়ে ব্যাংকের পাশে থাকার জন্য তিনি শেয়ার হোল্ডার, গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা, স্টেক হোল্ডারদেরকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ২০২২ সাল ও এর পরবর্তী সময়ে ব্র্যাক ব্যাংক লক্ষ্যণীয় ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর