নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (০৩ মার্চ) ব্লক মার্কেটে মোট ২১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২০ লাখ ২৪ হাজার ৯৯০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৭২ লাখ ০২ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৩০ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইবনে সিনা। কোম্পানিটি মোট ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানিটি মোট ২ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, একমি পেস্টিসাইডস, আলহাজ্ব টেক্সটাইল, এএমসিএল প্রাণ, বীচ হ্যাচারি, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সি অ্যান্ড এ টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ইবনে সিনা, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওয়ান ব্যাংক লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড,রেনেটা, রবি ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।