শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

ভারতে জামিন পেয়ে পালিয়ে গেছেন ই-অরেঞ্জের সোহেল রানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১১২ সময় দেখুন
ভারতে জামিন পেয়ে পালিয়ে গেছেন ই-অরেঞ্জের সোহেল রানা – Corporate Sangbad


আইন-আদালত

অনলাইন ডেস্ক : অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে জামিন পেয়ে পালিয়ে গেছেন ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

পশ্চিমবঙ্গের পুলিশ জানায়, শারীরিক অসুস্থতার কথা বলে গত বছরের ৮ ডিসেম্বর শর্তসাপেক্ষে জামিন পান সোহেল রানা। থানায় প্রতি সপ্তাহে সশরীরে হাজিরা দেওয়া এবং মেখলিগঞ্জ থানা এলাকার বাইরে না যাওয়ার শর্ত ছিল। কিন্তু জামিন পাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

এর আগে, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কোচবিহারে গ্রেপ্তার হন সোহেল রানা। পরে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাকে দেশটির একটি কারাগারে বন্দী রাখা হয়। এরমধ্যে গত বছরের ২৩ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সোহেল রানার সাজা ঘোষণা করেন। এরপর থেকে জামিন পাওয়ার আগ পর্যন্ত তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলেই ছিলেন।

উল্লেখ্য, গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে ই-অরেঞ্জ প্রতিষ্ঠানটি। বনানী থানার পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানার বোন ও ভগ্নিপতি চালাতেন প্রতিষ্ঠানটি। এই অভিযোগে সোহেল রানার বোন, ভগ্নিপতিসহ পাঁচজনকে প্রতিষ্ঠানটির মালিক উল্লেখ করে ২০২১ সালে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন এক ভুক্তভোগী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর