শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ভাষা দিবসে শহীদদের স্মরণে ফ্রি সাস্থ্য সেবা ক্যাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৩ সময় দেখুন
ভাষা দিবসে শহীদদের স্মরণে ফ্রি সাস্থ্য সেবা ক্যাম্প

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরা।

জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে নারী ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। অর্থাভাবে দরিদ্র এসব পরিবার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্র অনেক দূরে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় তারা স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে পড়ছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি ২০২২ ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর উদ্যোগে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা গ্রামে ফ্রি প্রাথমিক সাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
এরকম মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং লিডার্সকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সেবা গ্রহণকারী কালীদাসী রানী মন্ডল বলেন, আমাদের কোন রোগ হলে আমাদের উপজেলা সদরে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ হওয়ার কারনে নারী ও শিশুরা উপজেলা সদরে যেতে পারে না। লিডার্স আমাদের গ্রামে এসে যে সেবা দিয়ে যাচ্ছে তাতে আমাদের মত দরিদ্র পরিবারের অনেক উপকার হচ্ছে। এজন্য লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর