বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠন সভাপতি সাগর, সাধারণ সম্পাদক দিপু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠন  সভাপতি সাগর, সাধারণ সম্পাদক দিপু

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিলে অর্থনীতি বিভাগের সাগর নাইম সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের সাজিদ ইসলাম দিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইএসআরএম বিভাগের মো. রিমন মিয়া।

বৃহস্পতিবার ( ১৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের দরবার হলে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, প্রধান বক্তা কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল এবং বিশেষ অতিথি তৌহিদুর রহমান তাজ। দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭৩ জন ভোটারের মধ্যে প্রায় ৯০ শতাংশ ভোট কাস্টিং হয়। সভাপতি পদে সাগর নাইম ২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রবিউল হাসান তানভি পান ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজিদ ইসলাম দিপু পান ৪৬ ভোট, মো. উদয় তালুকদার ১২ ভোট এবং আব্দুল হাদী পান ৮ ভোট।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে প্রধান বক্তা মিয়া মো. রাসেল বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর