রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

ভুয়ো ভ্যাকসিন নিয়েই কি মিমি চক্রবর্তীর প্যানিক অ্যাটাক? খোলসা করলেন চিকিৎসক| mimi chakraborty stable now after taking first jab of fake covid vaccine doctor explains– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
ভুয়ো ভ্যাকসিন নিয়েই কি মিমি চক্রবর্তীর প্যানিক অ্যাটাক? খোলসা করলেন চিকিৎসক| mimi chakraborty stable now after taking first jab of fake covid vaccine doctor explains– News18 Bangla


#কলকাতা: ভোর রাত থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও আপাতত স্থিতিশীল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এ দিন সন্ধ্যা সাত’টা নাগাদ অভিনেত্রীর ফ্ল্যাটে তাঁকে দেখতে যান চিকিৎসক শুভাশিস গঙ্গোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসেন। চিকিৎসক জানিয়েছেন, “দু-তিন দিন রাতে ঘুমাননি অভিনেত্রী সাংসদ।ভিয় ভ্যাকসিন কাণ্ডের পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।এমনিতেই তাঁর লিভারে গণ্ডগোল রয়েছে এবং গলব্লাডারের সমস্যা রয়েছে, সম্ভবত সেই সমস্যাই বেড়েছে।” তবে ভ্যাকসিন নেওয়ার পরে তাঁর সেই সমস্যা হচ্ছে কিনা, তা নিয়ে চিকিৎসক স্পষ্ট করে কিছু জানাননি।

উল্লেখ্য, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Kasba Fake Vaccination) শিকার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এই মুহূর্তে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিহাইড্রেশন, রক্তচাপের সমস্যা থাকায় ভোর রাতে অজ্ঞান হয়ে যান মিমি (Mimi Chakraborty Health)। সেই সময় তাঁর পরিচারিকা তাঁর সঙ্গে ছিলেন। অবিলম্বে মিমির সহকারীকে খবর দেওয়া হয়। ছুটে আসেন চিকিৎসক। তবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন প্যানিক থেকেও ঘটে থাকতে এই অসুস্থতা।

সূত্রের খবর শুক্রবার রাত থেকেই দুর্বল ছিলেন মিমি। এরপরে শনিবার ভোরবেলা ৩টে নাগাদ হঠাৎই অত্যন্ত অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। ঘাম দিতে শুরু করে। এরপরেই অজ্ঞান হয়ে যান মিমি চক্রবর্তী। পরিচারিকা প্রাথমিক শুশ্রুষার পরে সহকারীকে ফোন করেন। তিনিই ছুটে এসে খবর দেন চিকিৎসককে। তিনি জানান, ‘গুরুতর ডিহাইড্রেশন, অত্যন্ত কম রক্তচাপ, অসহ্য পেতে ব্যথায় কাতর হয়েই সংজ্ঞা হারান অভিনেত্রী। তার আগে থেকেই গল ব্লাডারের সমস্যা ও লিভার-জনিত সমস্যা থাকায় নিয়মিত তার জন্যে ওষুধ খান মিমি। এই অবস্থায় তাঁর স্বাস্থ্য নিয়ে ভয় আরও বেড়েছে।

সূত্রের খবর কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুক্রবারই যাবতীয় রক্ত পরীক্ষা ও অন্যান্য টেস্ট করান মিমি চক্রবর্তী। ভ্যাকসিনের বদলে তাঁর শরীরে কী প্রবেশ করেছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন মিমি। সংবাদ মাধ‍্যমে মিমি জানান, আগে থেকেই তাঁর লিভারের সমস‍্যা ছিল। ভুয়ো টিকা নিয়ে যদিও এখনও পর্যন্ত তাঁর তেমন কোনও শারীরিক সমস‍্যা হয়নি। তবুও ঝুঁকি নিতে চান না মিমি। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালোই ছিল তাঁর। কিন্তু তারপরেও কেন অসুস্থতা হল তা নিয়ে চিন্তিত চিকিৎসক। সূত্রের খবর, মিমির অসুস্থতার পেছনে তাঁর উদ্বেগ বা প্যানিক-ও কারণ হতে পারে বলে মনে করছেন চিকিৎসক।

Arunima Dey



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর