শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকবেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৩ সময় দেখুন
মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকবেন তারেক রহমান


ঢাকা: মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার পর রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। এ সময় কার্যালয়ের সামনে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি তাদের কাছে গিয়ে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

তারেক রহমান বলেন, আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এ সময় চিকিৎসা ব্যয় বহনে অক্ষমতা, পর্যাপ্ত সরকারি সহায়তার অভাবসহ নানা অভিযোগ তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর তারেক রহমান সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।

এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তারেক রহমান বলেন, বিএনপি সব সময় মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের পাশে থাকতে চায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর