বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

মাদক কারবারির ছোঁড়া গুলিতে আহত সোর্স আটক-১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪০ সময় দেখুন
মাদক কারবারির ছোঁড়া গুলিতে আহত সোর্স আটক-১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ।

কুষ্টিয়ার দৌলতপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের ছোঁড়া গুলিতে তাদের সোর্স আব্দুল হামিদ (৪০)নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। 

সোমবার সকাল পৌনে দশটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুল হামিদ কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গুলিবিদ্ধ সোর্স আব্দুল হামিদ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
এঘটনায় নুরুজ্জামান তাগাদগিরি (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী কে ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। এদিকে এঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।  

স্থানীয় ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, একটি বাড়িতে কিছু মাদকদ্রব্য মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সকালে ফিলিপনগর ইউনিয়নের উকিলপাড়ায় অভিযান চালানো হয়।  
এ সময় মাদক কারবারীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও অফিসার কে লক্ষ্য করে গুলি চালায়।

এতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স আব্দুল হামিদ গুলিবিদ্ধ হন, এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এসময় ৫০ পিস ইয়াবাসহ বাড়ির মালিক নুরুজ্জামান তাগাদগিরি কে আটক করা হয় ।  

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:সোলাইমান শেখ জানান, ঘটনার পরেই পুলিশ সেখানে উপস্থিত হয়ে একজন কে আটক করেছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।
কুষ্টিয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারীদের গুলিতে তাদের একজন সোর্স আহত হয়েছেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কু‌ষ্টিয়া‌ জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক‌ মেডিকেল অফিসার (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, গুলিবিদ্ধ হয়ে সকালে আব্দুল হামিদ নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তি‌নি এখ‌নো আশঙ্কামুক্ত নন। তবে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর