সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই-মহাপরিচালক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩২ সময় দেখুন


নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

মাদক প্রতিরোধে পারিবারিক সচেতনতার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাদক বিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোর্শেদ আলম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার বক্তব্য দেন।

সভায় জানানো হয়, মাদক নির্মুলে তৃনমুলে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা মুলক নানা কর্মসুচি গ্রহণ করা হচ্ছে।

এছাড়া মাদক মামলা গুলোর দ্রুত বিচার নিষ্পত্তি এবং মাদক ব্যবসায়ীদেরও নানা ভাবে মোটিভেশন করার উদ্যোগ নেয়া হচ্ছে মাদক ব্যবসা পরিহারে। সরকারী বেসরকারী বিভিন্ন দফতর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রধানগণ এতে অংশ নেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর