সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মাভাবিপ্রবিতে কর্মচারীদের বৈষম্য দূরীকরণে মানববন্ধন কর্মসূচি পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯২ সময় দেখুন
মাভাবিপ্রবিতে কর্মচারীদের বৈষম্য দূরীকরণে মানববন্ধন কর্মসূচি পালিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণ সহ নানা দাবিতে মানববন্ধন করেছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (বাআবিকফ) আহবানে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি এসএম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম প্রমুখ। বক্তারা বলেন, কর্মচারীদের বৈষম্য দূরীকরণ ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি কর্তৃক প্রণীত প্রহসনের অভিন্ন নীতিমালা অনতিবিলম্বে প্রত্যাহার বা সংশোধন করতে হবে। অন্যথায় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর