রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে ৭০০ কে‌জি আম উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২২৯ সময় দেখুন
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে ৭০০ কে‌জি আম উপহার দিলেন প্রধানমন্ত্রী


ডেস্ক রিপোর্টঃঃ  মালদ্বীপ রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৭০০ কেজি আম পা‌ঠি‌য়ে‌ছেন বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

 

 

বৃহস্প‌তিবার (২৩ জুন) মালদ্বী‌পে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ দেশ‌টির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ আহমেদ সালিমের কা‌ছে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করেন।

মালদ্বী‌পের বাংলা‌দেশ হাইক‌মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৭০০ কেজি  বাংলাদেশের প্রসিদ্ধ আম পাঠান। বৃহস্প‌তিবার বাংলাদেশের হাই কমিশনার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লা‌র্জের কাছে ওই উপহার হস্তান্তর করেন।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমাত ঘিনা উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর