রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মালদ্বীপের হাইকমিশনার অফিসে দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর জাঁকালো উদ্বোধন উদযাপন করেছে।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২১৮ সময় দেখুন
মালদ্বীপের হাইকমিশনার অফিসে দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর জাঁকালো উদ্বোধন উদযাপন করেছে।


মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি ::

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অফিসে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতির দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর জাঁকালো উদ্বোধন উদযাপন করেছে।

শনিবার (২৫ জুন) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

অনুষ্ঠানের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হয়। অতঃপর সেতু উদ্বোধন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনান যথাক্রমে আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা ও মোঃ সোহেল পারভেজ, হাইকমিশন এর প্রথম সচিব।

উদ্বোধন উপলক্ষে হাইকমিশনার অফিসে বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার

রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, পদ্মা সেতু আমাদের অহংকার এবং এটি আমাদের গৌরব ও আত্মমর্যাদার প্রতীক

আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করেন। এই ঐতিহাসিক ঘটনার প্রাক্কালে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ এ উদ্বোধন অনুষ্ঠান সরাসরি প্রদর্শন ও উদযাপন করছি।

এরপর সেতু উদ্বোধন উপলক্ষে নির্মিত থিম সং প্রদর্শন করা হয়। সবশেষে হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ আগত অতিথিবৃন্দ কে সাথে নিয়ে কেক কেটে পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উদযাপন করেন।

পরিশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর