শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

মুজিবনগরে ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২০০ সময় দেখুন
মুজিবনগরে ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুজিবনগর প্রতিনিধি। শেখ হাসিনা সরকার কৃষকের সরকার, শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার, বিদ্যুৎ উৎপাদনের সরকার, উন্নয়নের সরকার। মঙ্গলবার বিকেলে মুজিবনগরে দারিয়াপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী ও গতিশীল করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার মধ্যে দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করা। এরই লক্ষ্যে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়াজনে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত সম্মোলনে ঐ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের কমিটি ঘোষনা দেয়া হয়।
দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকিম হক খোকনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক,যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.ইব্রাহীম শাহীন, জেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম তোতা।
দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঈনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম অপা,মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু,মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মতিয়ার রহমান মতিন প্রমুখ।
আলোচনাসভা শেষে ত্রি – বার্ষিক সম্মেলনে দারিয়াপুর ইউনিয়নের পুরোনো ওয়ার্ড কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন ওয়ার্ড কমিটি ঘোষণা করেন নতুন ঘোষিত ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলো, দারিয়াপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আনসার আলীকে সভাপতি ও হাবিবুর রহমান হাবিবকে সাধারন সম্পাদক, ২নং ওয়ার্ডে গোলাম নবীকে সভাপতি ও মজনুর রশিদকে সাধারন সম্পাদক, ৩নং ওয়ার্ডে আক্কাচ আলীকে সভাপতি ও কাওসার আলীকে সাধারন সম্পাদক, ৪নং ওয়ার্ডে হেদায়েত উল্লাহকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারন সম্পাদক, ৫নং ওয়ার্ডে আওলাদ হোসেনকে সভাপতি ও এনামুল হককে সাধারন সম্পাদক, ৬নং ওয়ার্ডে মোখলেছুর রহমানকে সভাপতি ও সলিম মিয়াকে সাধারন সম্পাদক, ৭নং ওয়ার্ডে ইনছান আলীকে সভাপতি ও ইদ্রীস আলীকে সাধারন সম্পাদক, ৮নং ওয়ার্ডে তাঁরা মিয়াকে সভাপতি ও মিন্টু মিয়াকে সাধারন সম্পাদক, ৯নং ওয়ার্ডে আনারুল ইসলামকে সভাপতি ও সরফরাজ মন্ডলকে সাধারন সম্পাদক করে দারিয়াপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর