রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

মোংলায় বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি নির্মাণ, ১৫ আগস্ট উদ্বোধন করবেন পৌর কর্তৃপক্ষ 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৭৩ সময় দেখুন
মোংলায় বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি নির্মাণ, ১৫ আগস্ট উদ্বোধন করবেন পৌর কর্তৃপক্ষ 


আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::

মোংলা পৌর মার্কেট কাম কমিউনিটি সেন্টার ও পৌর কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় ভবনের সম্মুখ দেয়ালে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। বর্তমানে প্রতিকৃতির সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।

১৬ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্তের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদাকালো এ প্রতিকৃতিটি নির্মাণ করেছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।

তিনি বলেন, আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, তাই বঙ্গবন্ধুর স্মরণে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশাল এই প্রতিকৃতিটি নির্মাণ করা হয়েছে। প্রতিকৃতিটিকে ঘিরে আরো সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।

আগামী ১৫ আগস্ট তা না হলে তার একদিন আগে প্রতিকৃতিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। মোংলায় বঙ্গবন্ধুর এত বড় প্রকৃতি নির্মাণ এই প্রথম।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর