সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

যশোরে কলেজ ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ব্লাকমেইল, আটক ১ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২১২ সময় দেখুন
যশোরে কলেজ ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ব্লাকমেইল, আটক ১ – Corporate Sangbad


আইন-আদালত

বেনাপোল প্রতিনিধি : যশোরে এক কলেজ ছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারন করা এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় শরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

আটক শরিফুল সদর উপজেলার চাউলিয়া গ্রামের রাজ্জাক দফাদারের ছেলে। এই ঘটনায় কোতয়ালি থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু তার জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই কলেজছাত্রীর পিতা মামলায় উল্লেখ করেছেন, পহেলা জুলাই তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। সকাল ১০টার দিকে তার মেয়ে বাড়ির ছাদে কাপড় শুকানোর জন্য যায়। এ সময় প্রতিবেশির ছাদ থেকে একটি মেমোরি কার্ড তার মেয়ের দিকে ছুড়ে দেয় শরিফুল এবং বলে ‘মেমোরি কার্ডে তোর নগ্ন ভিডিও এবং ছবি আছে। দেখে মেমোরি কার্ড ফেরত দিবি এবং আমার সাথে দেখা করবি।’ তার মেয়ে ভয়ে শরিফুলের সাথে দেখা করে না। পরে তার মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১৫ দিনের আল্টিমেটাম দেয়। শরিফুল তার বাড়ির মোবাইল নম্বরে নিয়মিত অশ্লীল ম্যাসেজ দিতে থাকে এবং তার মেয়ের সাথে দেখা করতে চায়। সামাজিক ভাবে মানসম্মানের ক্ষতি করবে বলে হুমকি দেয়।

সর্বশেষ গত ৭ জুলাই সে ফের ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেয়। ম্যাসেজটি তিনি ও তার স্ত্রী দেখেন। এবং র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অভিযোগ করেন। পরে র‌্যাব সদস্যরা শনিবার দুপুরে চাউলিয়া থেকে শরিফুলকে আটক করে এবং কোতয়ালি থানায় সোপর্দ করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর