রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

যাত্রাবাড়ীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
যাত্রাবাড়ীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার


ডেস্ক রিপোর্টঃঃ  পেটের ভেতরে করে পাচারের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, সোমবার (২৭ জুন) রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের চেষ্টার সময় ১৮০০ পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- আব্দুল মালেক (৩০) ও সুমি আক্তার (২৫)। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর