বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

রবিবার থেকে পুঁজিবাজারে থাকছে না ‘প্রি-ওপেনিং সেশন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
রবিবার থেকে পুঁজিবাজারে থাকছে না ‘প্রি-ওপেনিং সেশন’


ডিএমপি নিউজ: আগামী রবিবার (২২ মে ২০২২) থেকে পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন থাকছে না। লেনদেন শুরুর ১৫ মিনিট আগে থেকেই এতদিন বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচার জন্য কার্যাদেশ দেয়ার সুবিধা ভোগ করে আসছিলেন। পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতনের পরিপ্রেক্ষিতে সাময়িক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশন সূত্রে জানা গেছে, প্রি-ওপেনিং সেশন বাতিলের বিষয়ে বৃহস্পতিবার বিএসইসির পক্ষ থেকে একটি আদেশ জারি করা হয়েছে। এরই মধ্যে আদেশটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো হয়েছে। প্রি-ওপেনিং সেশন বাতিলের কারণ হিসেবে কমিশন বলছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং ইঞ্জিন লেনদেনের শুরুতে অনেক বেশি কার্যাদেশের চাপ নিতে না পারার কারণে প্রি ওপেনিং সেশন চালু করা হয়েছিল। এরই মধ্যে ডিএসইর ট্রেডিং ইঞ্জিনের সক্ষমতা বাড়ানো হয়েছে। তাই সক্ষমতা বাড়ার বিষয়টি যাচাই করে দেখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে প্রি ওপেনিং সেশন চলাকালীন অনেক বেশি শেয়ার কেনাবেচার কার্যাদেশ দেয়া হচ্ছে। যদিও পরবর্তী সময়ে এসব কার্যাদেশ বাতিল কিংবা পরিবর্তন হয়ে যাচ্ছে। এতে লেনদেনের শুরুতেই পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এটিও প্রি-ওপেনিং সেশন বাতিলের আরেকটি কারণ।

এতদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন। আর বেলা আড়াইটা থেকে ২ টাকা ৪৫ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।-অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর