বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

রাঙ্গামাটি ফুডসের মালিকানা পরিবর্তন ও উৎপাদন সম্পর্কে জানানোর নির্দেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
রাঙ্গামাটি ফুডসের মালিকানা পরিবর্তন ও উৎপাদন সম্পর্কে জানানোর নির্দেশ – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : ওভার দ্য কাউন্টার মার্কেটের রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসকে গত বছরের ২৯ আগস্ট উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু এরপরে দীর্ঘসময়েও ডিমেট প্রক্রিয়া, শেয়ার হস্তান্তর শেষ হয়েছে কিনা এবং ব্যবসায় উৎপাদনের কোন খবর কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসিকে জানায়নি। এই পরিস্থিতিতে কোম্পানি কর্তৃপক্ষকে শেয়ার হস্তান্তর ও ব্যবসায়িক অবস্থা জানানোর নির্দেশ দিয়েছে বিএসইসি।

গত ১৫ জুন কোম্পানি কর্তৃপক্ষকে বিএসইসির সহকারি পরিচালক মো. মাহমুদুর রহমান সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে ৭ দিনের মধ্যে রাঙ্গামাটির প্রাসঙ্গিক প্রমাণাদিসহ উৎপাদনের বর্তমান অবস্থা জানাতে বলা হয়েছে। এছাড়া ডিমেট প্রক্রিয়া ও শেয়ার হস্তান্তর, ব্যবসায়িক পরিকল্পনা এবং উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার কিনে বিনিয়োগের স্টেটমেন্ট দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত হয় রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস। এর পরিশোধিত মূলধন ছিল ৩ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ছিল ১০ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩০ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকেদের হাতে ৩৩.৩৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৫.৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৫১.২৮ শতাংশ শেয়ার রয়েছে। রোববার, ১৯ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের শেয়ার সর্বশেষ ১১.১০ টাকায় লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর