শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাজধানীতে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
রাজধানীতে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালতসারাদেশ

নিজস্ব প্রতিবেদক : পৃথক অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতা মোঃ জুবায়ের আহমেদ (১৮), মোঃ আবুল বাশার মিয়া (১৮) এবং বায়জিদ বোস্তামী (২২) কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। দেশের বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে কতিপয় লোকজনের কাছে উক্ত মোটরসাইকেল বিক্রয় করে আসছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর