সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

রাজধানীর বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২২৩ সময় দেখুন
রাজধানীর বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর 


ডেস্ক রিপোর্ট:: রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। আজ (বুধবার) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি খুবই বেপরোয়া গতিতে চলছিল।

 

নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে।

 

ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি।

 

গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, ট্রাফিক বিভাগের সদস্যদের ডিউটি শুরু হয়েছিল সকাল ৬টায়। কিন্তু তার আগে ঘটনাটি ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি ঘটনাটি আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে।

 

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ঘটনার পর চালক-হেলপার বা অন্য কোনো যাত্রীকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর