রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

‘রাজনৈতিক দলগুলো লাইনের বাইরে চলে গেলে চড়া মাশুল গুনতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৫৮ সময় দেখুন
‘রাজনৈতিক দলগুলো লাইনের বাইরে চলে গেলে চড়া মাশুল গুনতে হবে’


সাতক্ষীরা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল আচরণ না করে, তারা যদি যদি লাইনের বাইরে চলে যায় তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে।

সোমবার(১৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, ‘রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য গণভোট দরকার। জনগণ যদি ভোটের মাধ্যমে কাঠামোগত পরিবর্তন করে তাহলে সকল রাজনৈতিক দলকে সেই গণমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, যাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে। কমিশন যেটা চাইছে, সরকার সেটিকে এগিয়ে দিচ্ছে। একটি ভালো নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, তেমনি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে।’ নির্বাচনে যদি সহিংসতা হয়, তার দায় রাজনৈতিক দলের বলেও মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল,প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর