শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন ৬ মাস মুলতবি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন ৬ মাস মুলতবি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের নামে করা মামলায় সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি ৬ মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো.কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল হাইকোর্ট তাকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে ৯ এপ্রিল তার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ঠিক করেন।

এরপর ৮ মে আপিল বিভাগ আজ ১০ জুলাই জামিন স্থগিত রেখে ‘লিভ টু আপিল’ শুনানির জন্য দিন ধার্য রেখেছিলেন। আজ সেই শুনানি ছয় মাসের মুলতবি করেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে সুনির্দিষ্ট মামলায় তিনি কারাগারে রয়েছেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর