রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা চুয়েটে সাংবাদিকের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারীরা

রুপগঞ্জে সজল হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৭ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২০৫ সময় দেখুন
রুপগঞ্জে সজল হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৭ – Corporate Sangbad


সাদ্দাম হোসেন মুন্না, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রুপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল গ্রুপের সঙ্গে রাজা ও সিটি শাহিন গ্রুপের সংঘর্ষে আলোচিত “কিশোর সজল” (১৫) হত্যা মামলার প্রধান আসামী জয়নাল ওরফে পঁচা জয়নালসহ ৭জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২১ জুন) রাতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার দোহার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

নিহত কিশোর সজল চনপাড়া ৯ নং ওয়ার্ডের ৮নং প্লটের বুলু মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৫১) দায়ের করেন। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেফতারকৃতরা হলো- রুপগঞ্জের চনপাড়া এলাকার মৃত: মান্নানের ছেলে জয়নাল ওরফে পঁচা জয়নাল (৩৮), মৃত: মালেকের ছেলে শাকিল (২৪), আনোয়ার দারোয়ানের ছেলে দারোয়ান বাবু (৩২), সালামের ছেলে সোহেল (২৭), আমির হোসেনের ছেলে শাহাদাত (১৯), আজাহার মোল্লার ছেলে মাসুদ (২২) ও কামাল হোসেনের ছেলে সিফাত (১৮)।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল গ্রুপের সঙ্গে রাজা ও সিটি শাহিন গ্রুপের মধ্যে প্রায় দুই মাস ধরে দফায় দফায় সংঘর্ষ চলে আসছিলো।

এরই ধারাবহিকতায় গত শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় রুপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকার প্রভাবশালী মাদক সিন্ডিকেট জয়নাল ওরফে পঁচা জয়নাল গ্রুপের সঙ্গে রাজা ও সিটি শাহিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুই গ্রুপের সংঘর্ষে দশ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়। সংঘর্ষে জয়নাল গ্রুপের হামলায় ইটের আঘাতে গুরুতর আহত হয় রাজা ও সিটি শাহিন গ্রুপের সদস্য কিশোর সজল।

পরবর্তীতে আহত কিশোর সজলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সে মারা যায়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার “কিশোর সজল” হত্যা মামলার প্রধান আসামী জয়নাল ওরফে পঁচা জয়নালের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা ও তিনটি অস্ত্র মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে।

জয়নালের সহযোগী গ্রেফতার শাকিলের বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা, বাবুর বিরুদ্ধে রয়েছে ৪ টি ও সোহেলের বিরুদ্ধে রয়েছে একটি মামলা। গ্রেফতার আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর