রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

লকডাউন আতঙ্কে পুঁজিবাজারে সূচকের পতন ১০০ পয়েন্ট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৯৫ সময় দেখুন
লকডাউন আতঙ্কে পুঁজিবাজারে সূচকের পতন ১০০ পয়েন্ট – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : সর্বাত্মক লকডাউন আতঙ্কে রোববার (২৭ জুন) পুঁজিবাজারে ব্যাপক পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১০০ পয়েন্ট কমেছে। কমেছে অন্যান্য সূচকও। সূচকের সাথে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০০.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯২.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৪৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩০.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৭.৪৩ পয়েন্টে এবং ২ হাজার ১৬৮.৬৩ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৪২ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৪টির বা ১৪.৫২ শতাংশের, শেয়ার দর কমেছে ৩০৬টির বা ৮২.২৬ শতাংশের এবং ১২টির বা ৩.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর