রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

শর্তসাপেক্ষে ডিএসই`র সিআরও পদে আশিক রহমানকে অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
শর্তসাপেক্ষে ডিএসই`র সিআরও পদে আশিক রহমানকে অনুমোদন – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পদে নিয়োগ পেয়েছেন এম আশিক রহমান। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৭ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শর্তসাপেক্ষে তার নিয়োগে অনুমোদন দিয়েছে।

গত ৪ মে ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় আশিককে সিআরও পদে নিয়োগ দেওয় হয়। এরপরে ৬ মে তার অনুমোদন চেয়ে কমিশনে চিঠি দেয় ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন আশিক রহমানকে সিআরওপদে নিয়োগে অনুমোদন দিয়েছে।

বিএসইসি থেকে চিঠিতে বলা হয়েছে, “কতিপয় তথ্য যাচাই সাপেক্ষে এম আশিক রহমানের নিয়োগ প্রস্তাব অনুমোদন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ৩০ দিনের মধ্যে তিনি যোগদান না করলে পদটি গুরুত্বপূর্ণ বিধায় মু. শওকত জাহান খান (এফসিএমএ) এর নিয়োগ প্রস্তাব কার্যকর হবে মর্মে অনুমোদন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়”।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এম আশিক রহমানকে নিয়োগের জন্য এক্সচেঞ্জটির পর্ষদের সুপারিশ করে। কিন্তু যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি থাকায় এ সুপারিশ নাকচ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরে এক ধাপ নিচে নেমে প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পদে আবেদন করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর