সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

শিক্ষক হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে শিক্ষকদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৫২ সময় দেখুন
শিক্ষক হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে শিক্ষকদের  বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষকরা। এ কর্মসূচীতে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়কণের দাবীও জানান তারা।
সম্প্রতি আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দিয়ে কলেজ প্রাঙ্গনে ঘুরানোর প্রতিবাদে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষকরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা শহরের স্থানীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা ও প্রতিটি উপজেলার শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক ও শিক্ষকগণ উক্ত মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল। এসময় সাধারন সম্পাদক মীরনরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রিয় কমিটির সহসভাপতি গোলাম রব্বানী, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হেসেন, গোপালপুর উপজেলা শাখার সভাপতি জিএম ফারুক, মধুপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা অতি তারাতারি দোষীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবী করেন। অন্যথায় ঈদুল আযহার পর কঠিন আন্দোলেনর হুশিয়ারী দেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর