শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

শিক্ষামন্ত্রীর প্রতি আস্থা রেখে শাবিপ্রবির আন্দোলন প্রত্যাহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ সময় দেখুন
শিক্ষামন্ত্রীর প্রতি আস্থা রেখে শাবিপ্রবির আন্দোলন প্রত্যাহার


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি পূর্ণ আস্থা রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন আপাতত প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তারা আন্দোলন প্রত্যাহার করার কথা জানান। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনরতদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ।

তারা জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের সব দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তার প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং আমাদের দাবি পূরণের অপেক্ষায় থাকলাম।’

আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশে ক্লাস-পরীক্ষায় সবাইকে অংশ নেওয়ার কথা জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, আমাদের প্রথম দাবি ছিল উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ। শিক্ষামন্ত্রী এই বিষয়টি আচার্যের কাছে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। আমরা আশা করছি, আচার্য মহোদয় আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

শিক্ষার্থীদের ওপর মামলার বিষয়ে তারা জানান, মামলার বিষয়টি শিক্ষামন্ত্রীকে অবগত করা হয়েছে, তিনি মামলা দুটি অতি দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে জানিয়েছেন।

‘এ ছাড়া বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মোবাইল সিম ও মোবাইল ব্যাংকিং বন্ধ থাকার বিষয়টিও আগামী ৩-৪ দিনের মধ্যে সচল করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।’

সবদিক বিবেচনায় তারা আপাতত আন্দোলন প্রত্যাহার করে দাবি পূরণের জন্য অপেক্ষা করবেন।

আরও পড়ুন
শাবিপ্রবি ভিসির দুঃখপ্রকাশ বার্তায় একগুচ্ছ ধন্যবাদ
শাবিপ্রবি ভিসির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি
শাবিপ্রবিতে রক্তিম হাতের ছাপে চিরন্তন লড়াইয়ের ইশতেহার
শাবিপ্রবির সংকট নিরসনে সরকার প্রচেষ্টা চালাচ্ছে: শিক্ষামন্ত্রী
শাবিপ্রবিতে পুলিশের গুলি ও লাঠিচার্জের ঘটনায় ভিসির দুঃখপ্রকাশ

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর