শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিক্ষায় ‘ট্রান্সফরমেশন’ হচ্ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৯১ সময় দেখুন
শিক্ষায় ‘ট্রান্সফরমেশন’ হচ্ছে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার খোলনলচে বদলে ফেলছি। এখন শিক্ষায় পরিবর্তন ও সংস্কারের কথা বলছি না ট্রান্সফরমেশনের কথা বলছি। শিক্ষার্থীদের করে করে শিখতে হবে। অথচ ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে— সমস্ত শ্রেণির পাঠ্যসূচি থেকে ইসলাম ধর্ম সম্পর্কিত সবকিছু বাদ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আপনাদের অনুরোধ করবো গুজবে কান দেবেন না। সত্যতা যাচাই করুন। দায়িত্বশীল মানুষ হিসেবে এটি আমাদের সবারই করণীয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।

মঙ্গলবার (১৯ জুলাই) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।

সমাবর্তনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়ার ককেশাস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. কখা শেঞ্জেলিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইএসি যুক্তরাজ্য এর রেসিডেন্ট জাজ ও ফিনল্যান্ডের অনারারি কনসুল জুলিয়ান ফিলিপস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবিএটি’র বোর্ড অব ট্রাষ্টিজ এর চেয়ারম্যান জুবের আলিম।

উচ্চশিক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, গ্র্যাজুয়েটদের যে প্রত্যাশা আর চাকরিদাতাদের যে প্রত্যাশা এ দুয়ের মধ্যে বিস্তর ফারাক। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের সফট স্কিল দিতে পারছে না এখনো। সে কারণে আমাদের শিক্ষার্থীরা খুব ভালো পড়াশোনা করছে, মেধাবী, ডিগ্রি অর্জন করছে কিন্তু আশপাশের অনেক দেশের শিক্ষার্থীদের তুলনায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।

তিনি বলেন, প্রতিবেশী অনেক দেশের শিক্ষার্থীরা হয়ত এতো বেশি লেখাপড়া না করেও সফট স্কিল অর্জন করায় তাদের চাকরির ক্ষেত্রে অফার করা হচ্ছে। কাজেই খুব জরুরি কাজ যা করতে হবে ইন্ডাস্ট্রিজ অ্যাকাডেমিয়া লিংকেজ, কোনো কোনো বিশ্ববিদ্যালয় শুরু করেছে সবাকেই করতে হবে। কর্ম জগতে কী প্রয়োজন সেটি জানতে হবে, আর তাহলে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হবে। আমরা কমিউনিকেশন স্কিলস, কোলাবরেশন স্কিলস, প্রব্লেম সলভিং স্কিলসসহ নানা রকমের স্কিলস জানতে হবে।

তিনি আরও বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরোমের গবেষণা বলছে— সেকেন্ডারি স্কুলে যদি কোলাবরেটিং, প্রব্লেম সলভিং স্কিল শেখানো যায় তাহলে বিশ্ব অর্থনীতিতে ২ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলার যুক্ত করবে। আমরা মাধ্যমিক পর্যায় থেকে শুরু করার চেষ্টা করছি। কিন্তু যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পার করে এসেছে তাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেটি শেখাতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমি খুব জ্ঞান অর্জন করলাম, দক্ষতা অর্জন করলাম, সফট স্কিল অর্জন করলাম। কিন্তু আমার মূল্যবোধ না থাকে সততা, নিষ্ঠা, মানবিকতা, সহমর্মিতা অসাম্প্রদায়িকতা দেশপ্রেম যদি না থাকে তাহলে খুব ভালো করলাম না। এই কাজগুলো আমাদের শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোয় যেভাবে ডিগ্রিগুলো অর্গানাইজড আছে তা নিয়ে চিন্তা করতে হবে। আমাদের মডিউলার এডুকেশনে যাওয়ার কথা। সামনে যে দিন আসছে যেভাবে দ্রুত পৃথিবী পরিবর্তন হচ্ছে তাতে আজ যে ডিগ্রি অর্জন করে যাচ্ছেন পাঁচ বছর পর তা আর প্রয়োজন নাও হতে পারে। সে জন্য রিস্কিল করতে হবে আপস্কিল করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্থবহ করতে এবং তার সুফল সকল নাগরিকের কাছে পৌঁছাতে সবাইকে কাজ করতে হবে। শুধু সরকারকে নয় সবাইকে একযোগে কাজ করতে হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যেন তার অধিকার ভোগ করতে পারে তা নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে যেন ধর্মান্ধতায়, ধর্মের নামে কারো অধিকার ভুলণ্ঠিত না হয়। মন্দকে প্রতিহত করবেন। এটি আমাদের প্রত্যাশা।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী আরও বলেন, মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন থেকে নিজেদের মুক্ত রাখবেন। সাম্প্রদায়িতকার বিষবাষ্প যেন আপনাদের হৃদয় আচ্ছন্ন করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সাম্প্রদায়িকতা যেন আমাদের সমাজ ও জীবন থেকে দূর করে দিতে পারি। স্বাধীন রাষ্ট্র থেকে দূর করে দিতে পারি এই জন্য সকলকে সজাগ থাকতে হবে।

সারাবাংলা/টিএস/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর