বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ মে, ২০২২
  • ২২৪ সময় দেখুন
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি

রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শনিবার (৭ মে) রাতে ওই কিশোরকে আটক করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা জানান, শনিবার বিকেলে অভিযুক্ত কিশোর শিশুটিকে পুকুরপাড়ের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এসময় শিশুটির বাবা দেখতে পেলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। এরপর সন্ধ্যায় সে এলাকার একটি পুকুরে কাজ করার জন্য গেলে ওই শিশুর বাবা ও স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।

ওসি (তদন্ত) আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে আটক করে।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শনিবার রাতে থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন এবং আটক কিশোরকে রোববার (৮ মে) আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর