শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শুক্রবার শাবিপ্রবিতে যাবেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪০ সময় দেখুন
শুক্রবার শাবিপ্রবিতে যাবেন শিক্ষামন্ত্রী


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন।

তিনি বলেন, ‘সন্ধ্যায় ড. জাফর ইকবাল স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি নিশ্চিত করেছেন আগামীকাল (শুক্রবার) আমাদের সঙ্গে আলোচনা করতে ক্যাম্পাসে আসবেন শিক্ষামন্ত্রী’।

শাহরিয়ার বলেন, ‘কোথায় আলোচনা হবে সে বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কোথায় আলোচনা হবে তা জানিয়ে দেব। তবে অবশ্যই ক্যাম্পাসে ওনার সঙ্গে কথা বলতে চাই আমরা।’

এর আগে, গত ১৩ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ঘটে। এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের ছাত্রীরা।

পরে ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রলীগ ছাত্রীদের আন্দোলনে হামলা চালায়। পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করলে তাদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তা উপেক্ষা করেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান রাখেন শিক্ষার্থীরা। ১৯ জানুয়ারি দুপুর ২টা ৫০ মিনিট থেকে শুরু হয় শিক্ষার্থীদের আমরণ অনশন। এরপর শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের আশ্বাসে ১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙেন শিক্ষার্থীরা।

 

আরও পড়ুন-

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর