বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

শ্রীবরদীতে তারেক রহমানের নির্দেশে অসুস্থ ভ্যানচালক মজিবরকে আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬১২ সময় দেখুন
শ্রীবরদীতে তারেক রহমানের নির্দেশে অসুস্থ ভ্যানচালক মজিবরকে আর্থিক সহায়তা প্রদান

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়ার গুচ্ছ গ্রামের কিডনী রোগাক্রান্ত দরিদ্র ও অসুস্হ ভ্যানচালক মো. মজিবর রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান করেন শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে মাহমুদুল হক রুবেলের নির্দেশে উপজেলা মহিলা দলের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল ভিডিও কলের মাধ্যমে মজিবর রহমান ও তার পরিবারকে আশ্বস্ত করেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে চিকিৎসা বাবদ সহযোগিতা করা হয়েছে এবং তা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না বরং এর পরিধি সামনে আরো বাড়বে।
তিনি আরো বলেন, জাহিদুল কে হতাশ না হতে। আগামীতে তিনি এবং তার দল জাহিদুলের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান লিটন।

এছাড়াও উপজেলা ও রানীশিমুল মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর