বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে পতন, ১৫ হাজার কোটি টাকা মূলধন হ্রাস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫০ সময় দেখুন
সপ্তাহজুড়ে পুঁজিবাজারে পতন, ১৫ হাজার কোটি টাকা মূলধন হ্রাস – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহজুড়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসেই দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমার পাশাপাশি কমেছে মূল্যসূচকও। এতে এক সপ্তাহেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে সাড়ে ১২ হাজার কোটি টাকার ওপরে। বাজার মূলধন কমার পাশাপাশি সপ্তাহটিতে কমেছে লেনদেনের পরিমাণও।

শুধু গত সপ্তাহে নয়, ঈদের পর এখনো পর্যন্ত যে কয়টি কার্যদিবস লেনদেন হয়েছে, তার প্রতিটি কার্যদিবস পতন দিয়ে পার করেছে শেয়ারবাজার। ঈদের পর গত সপ্তাহের আগের সপ্তাহে শেয়ারবাজারে তিন কার্যদিবস লেনদেন হয়। ওই তিন কার্যদিবসেই দরপতন হওয়ায় ডিএসইর বাজার মূলধন প্রায় তিন হাজার কোটি টাকা কমে যায়। ফলে টানা দুই সপ্তাহের পতনে বাজার মূলধন ১৫ হাজার কোটি টাকা কমে গেছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ১১৯ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল পাঁচ লাখ ১৫ হাজার ৯৬০ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১২ হাজার ৮৪১ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছিল দুই হাজার ৮১২ কোটি টাকা। এতে দুই সপ্তাহের টানা পতনে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৫ হাজার ৬৫৩ কোটি টাকা।

বাজার মূলধন কমার পাশাপাশি গেলো সপ্তাহে ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমার তালিকায় নাম লিখিয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দর কমেছে ৩৩১টির। আর ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৯৭.৯৯ পয়েন্ট বা ৩.১৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৪২.৪৫ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গেলো সপ্তাহে কমেছে ৭৩.০২ পয়েন্ট বা ৩.২১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১৯.৯২ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ।

প্রধান ও ডিএসই-৩০ মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও কমেছে। গেলো সপ্তাহে এই সূচকটি কমেছে ৩২.২৭ পয়েন্ট বা ২.৩৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১০.৫৪ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১০০ কোটি এক লাখ টাকা বা ১৫.২৯ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৭৭০ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় এক হাজার ৯৬২ কোটি ৪৪ লাখ টাকা। সেই হিসাবে মোট লেনদেন বেড়েছে হাজার ৮০৮ কোটি ২২ লাখ টাকা বা ৪১.১৮ শতাংশ। মোট লেনদেন বাড়ার কারণ গত সপ্তাহের আগের সপ্তাহে দুই কার্যদিবস কম লেনদেন হয়।

কর্পোরেট সংবাদ/এআরএইচ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর