শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের চার সাংবাদিককে সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৬ সময় দেখুন
সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের চার সাংবাদিককে সংবর্ধনা

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পল্লী টিভি’র সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করায় পল্লী টিভি কর্তৃপক্ষ সংবর্ধিত করেন। এই অর্জন উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব তাকে সংবর্ধনা প্রদান করেন।

এছাড়াও সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দ্য ডেইলী মুসলিম টাইমস পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক মুক্ত খবর পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ এবং মুভি বাংলা টিভির সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি রাইসুল ইসলামকে এ সংর্বধনা দেওয়া হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারী) সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকতা পেশাকে বেগবান করার লক্ষে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যবৃন্দের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রথম আলো পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৈনিক নবতান ও দ্য ডেইলী ডাইক পত্রিকার সম্পাদক মো: মোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন সংবর্ধিত সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পল্লী টিভি সরিষাবাড়ী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য কামরুল ইসলাম প্রমুখ।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পল্লী টিভি’র সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে পল্লী টিভি কর্তৃপক্ষের দেয়া ক্রেস্টটি সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবকে উৎসর্গ করে অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে তুলে দেন সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর