সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ সময় দেখুন
সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: নিজস্ব প্রতিবেদন: আজ ৬ অক্টোবর রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে গত ০১ অক্টোবর হামদর্দ কার্যালয়ে টেলিভিশন সাংবাদিক, লেখক ও শিল্পী আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার অভিযোগে এনে প্রতিবাদ ও হামলার মদদদাতা হামদর্দ ডিরেক্টর মুরাদসহ হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে নেতা ট্রাব’র সহ-সভাপতি জাকির হোসেন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ট্রাব’র সাধারণ সম্পাদক চ্যানেল আই’র সিনিয়র আলোকচিত্র সাংবাদিক এস এম নাসির, অর্থকথার নির্বাহী সম্পাদক সার্ক জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক হাফিজ রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতা সাংবাদিক গোলাম মোস্তফা, এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস্ এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) এর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে আওয়ামী দোসররা জনপ্রিয় সাংবাদিক ও কণ্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিক এর উপর নেক্কারজনক হামলা চালিয়েছে হামদদ কার্যালয়ে। এই হামলার সাথে যারা জড়িত তারা বিগত দিনে লুটপাটের সাথে সম্পৃক্ত ছিল। আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করার দাবি করেন এবং অসুস্থ আমিরুল মোমিনিন মানিক এর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর