শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামিসহ ১৩ জন রিমান্ডে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৯৯ সময় দেখুন
সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামিসহ ১৩ জন রিমান্ডে – Corporate Sangbad


জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় প্রধান আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৩ জনের ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১৮ জুন) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: ইউসুফ আলী সাংবাদিকদের জানান, ১৩ আসামির মধ্যে প্রধান আসামি বাবু চেয়ারম্যানের পাঁচ দিন এবং বাকি ছয় আসামির তিন দিন ও ছয় আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- রেজাউল করিম (২৬), মনিরুজ্জামান (৩৫), মো: গোলাম কিবরিয়া সুমন (৪৩), মো: মিলন (২৫), মো: তোফাজ্জল (৪০) ও মো: আইনাল হক (৫৫)।

তিন দিনের রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- জাকিরুল ইসলাম (৩৫), মো: কফিল উদ্দিন (৫৫), মো: ফজলু মিয়া (৩৫) ও মো: শহিদ (৪০), মো: মকবুল (৩৫) ও মো: ওহিদুজ্জামান (৩০)।

শনিবার দুপুরে নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করার পর সন্ধ্যায় ৯ আসামিকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। পরে তাদের কারাগারে পাঠান আদালত।

এদিকে ভোরে বকশীগঞ্জ থানায় মামলার প্রধান আসামিসহ চার আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ দুপুরে প্রধান আসামি বাবুসহ চার জনকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। পরে বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে প্রধান আসামি বাবুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি রেজাউল করিম ও মনিরুজ্জামানকে চার দিন করে এবং জাকিরুল ইসলামকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এদিকে, গতকাল কারাগারে পাঠানো ৯ আসামিকে আজ দুপুরে রিমান্ড শুনানির জন্য একই আদালতে তোলা হয়। শুনানি শেষে তাঁদেরও রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত। আসামিদের মধ্যে মো. গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন, মো. তোফাজ্জল ও মো. আইনাল হককে চার দিন করে এবং মো. কফিল উদ্দিন, মো. ফজলু মিয়া, মো. শহিদ, মো. মকবুল ও মো. ওহিদুজ্জামানকে তিন দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত বুধবার রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্তের পর গত শুক্রবার উপজেলার নিলক্ষিয়ার গোমেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে নাদিমের মরদেহ দাফন করা হয়। গতকাল শনিবার তাঁর স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর