শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯৭ সময় দেখুন
সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক ব্যাবসায়ী মো. মিজানুর রহমান ওরফে (খোড়া মিজান) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ সদস্যরা।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-৬ সাতক্ষীরা এর কোম্পানী কমান্ডার মেজর জে.এম গালিব।

আটককৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাতক্ষীরা সদরের পাথরঘাটা গ্রামের ইনসান আলী সরদারের ছেলে।

এর আগে বুধবার বিকালে নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ী এলাকা থেকে সাতক্ষীরা র‌্যাব-৬ এর একটি দল তাকে আটক করে।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে.এম গালিব জানান, ২০১৩ সালে মিজান নামের ওই ব্যক্তি বিপুল পরিমান ফেন্সিডিল সহ খুলনার খালিশপুর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এর কিছুদিন পর সে জামিনে মুক্ত হয়। এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তারিখে খুলনা আদালত বিচার শেষে তাকে যাবজ্জীবন সাজা ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে সে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। গতকাল র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সমর্থ হয়। আটক আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর