মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাপাহারে ইউএনও ও এসিল্যান্ড এর সংবাদ বর্জনের সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৬৮ সময় দেখুন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন এর সব ধরনের সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
রোববার (২৭ জুন) বিকেলে এক আলোচনা সভায় সাপাহার প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে ও সম্মতিক্রমে ইউএনও ও এসিল্যান্ড এর সংবাদ বর্জন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সাংবাদিকরা বলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন ও সহকারী কমিশনার সোহরাব হোসেন নিজের পছন্দের হাতে গোনা ৩ থেকে ৪ জন অযোগ্য ও বিতর্কিত সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রশাসনের সংবাদ পরিবেশন করিয়ে নিচ্ছেন।
শুধু তাই নয়, বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলোতে বিতর্কিত সাংবাদিকদের মঞ্চে বসিয়ে অনুষ্ঠান পরিচালনা করছেন। যাতে করে উপজেলার মূলধারার সাংবাদিকদের মান ক্ষুন্ন সহ অবমূলায়ন হচ্ছে।

এছাড়াও উপজেলার জাতীয় প্রোগ্রাম গুলোতে শুধুমাত্র ওই ৩-৪ জন সাংবাদিকদের ছাড়া অন্য কোন সাংবাদিকদের অবগত না করে মূলধারার সাংবাদিক অবমূরায়ন করছে।
এরই ফলশ্রুতিতে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেনের সংবাদ সম্মিলিত ভাবে বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর