নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৭টির বা ৭৬.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে এপেক্স ট্যানারির শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এপেক্স ট্যানারির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬২.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪৭.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৫.২০ টাকা বা ৯.৩৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে এপেক্স ট্যানারি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্সের দর কমেছে ৯.১৮ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের দর কমেছে ৮.৩৩ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দর কমেছে ৮.৩১ শতাংশ, ইয়াকিন পলিমারের দর কমেছে ৮.১৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দর কমেছে ৮.০৩ শতাংশ, আরডি ফুডের দর কমেছে ৭.৫৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের দর কমেছে ৭.২৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ৬.৯৬ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.৯১ শতাংশ কমেছে।






